স্ট্রিম প্রতিবেদক

রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন খাতে সমান সুবিধার প্রতিশ্রুতি দিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাত আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য সফলতা অর্জন করলেও অন্যান্য সম্ভাবনাময় খাত এখনো পিছিয়ে রয়েছে। এই প্রেক্ষাপটে সরকার নতুন খাতগুলোকে এগিয়ে নিতে গার্মেন্টস শিল্পের মতোই সুযোগ-সুবিধা দেওয়ার নীতি গ্রহণ করছে।
তিনি বলেন, ‘যেকোনো সম্ভাবনাময় রপ্তানি খাত যদি প্রস্তাব দেয়, তাহলে তাদের গার্মেন্টস শিল্পের মতোই সুবিধা দেওয়া হবে।’
তিনি বলেছেন, দেশের স্বর্ণ ও হীরা শিল্পসহ উদীয়মান রপ্তানি খাতগুলোকে উৎসাহিত করতে সরকার নীতিগত সহায়তা বাড়াবে।
অর্থমন্ত্রী বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যার কথাও তুলে ধরে বন্দর ব্যয় ও দুর্নীতি কমানোর উদ্যোগের কথাও জানা। তিনি বলেন, বন্দরগুলোতে অহেতুক ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীরা কোথায় কোথায় প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, তা জানানোর আহ্বান জানিয়ে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে সময় প্রয়োজন। দারিদ্র্যবিমোচন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি বড় ও মানসম্মত বাজেট প্রণয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।
অর্থনীতির গণতান্ত্রিকীকরণের ওপর জোর দিয়ে সরকার পৃষ্ঠপোষকতানির্ভর অর্থনীতিতে বিশ্বাসী নয় বলে উল্লেখ করে অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা অর্থনীতির গণতান্ত্রিকীকরণে বিশ্বাসী, যেখানে সকল ব্যবসায়ী সমান সুযোগ পাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬