স্ট্রিম প্রতিবেদক

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময় তিন বছর বাড়ানোর অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটি (সিডিপি)। মঙ্গলবার (২ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির মতে, সিডিপির চেয়ারম্যান আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে জানিয়েছেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তুতিকাল বাড়ানো জন্য যথাযথ হবে। তবে এ সময়ে দেশের কাঠামোগত দুর্বলতা মোকাবিলা এবং অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত করার অনুরোধ জানায় বাংলাদেশ। পরে ৬ এপ্রিল প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের কাছে এ বিষয়ে সহযোগিতা কামনা করে একটি চিঠি দেন।
সিডিপির মূল্যায়নে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে এলডিসি উত্তরণের তিন সূচকের নির্ধারিত সীমা অতিক্রম করেছে এবং নিকট ও মধ্যমেয়াদে পিছিয়ে পড়ার ঝুঁকি কম। তবে মধ্যপ্রাচ্যের সংকট, বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশের পরিবর্তন উত্তরণ প্রস্তুতিতে প্রভাব ফেলবে।
এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের মসৃণ উত্তরণ কৌশল (এসটিএস) বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিডিপি। সংস্থাটি বলেছে, সময় বাড়লে বৈশ্বিক পরিস্থিতি মূল্যায়ন, অগ্রাধিকার নির্ধারণ এবং উত্তরণ-পরবর্তী বাজার সুবিধা ও আন্তর্জাতিক সহায়তার জন্য প্রস্তুতি শক্তিশালী হবে।
একই সঙ্গে সিডিপি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে সহজ শর্তে অর্থায়ন, কারিগরি সহায়তা এবং বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি।
এছাড়া অভ্যন্তরীণ সংস্কারের ওপর বিশেষ জোর দিয়ে সিডিপি বলেছে, আর্থিক খাতের স্থিতিশীলতা, রাজস্ব আহরণ বৃদ্ধি, উৎপাদন সক্ষমতা উন্নয়ন, অর্থনীতির বহুমুখীকরণ এবং বেসরকারি খাতের প্রস্তুতি জরুরি। প্রস্তুতিকাল বাড়ানো সংস্কার বিলম্বের সুযোগ নয়, বরং ত্বরান্বিত করার সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিডিপির মূল্যায়নকে স্বাগত জানিয়েছে সরকার। আন্তর্জাতিক সহযোগিতা ও চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ একটি টেকসই ও সফল এলডিসি উত্তরণ নিশ্চিত করতে সক্ষম হবে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬