স্ট্রিম প্রতিবেদক

দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে ফেসবুক-গুগলে কর আরোপের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যাংক হিসাব সমন্বয়ের প্রস্তাব করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এনবিআরের প্রাক-বাজেট আলোচনা সভায় অর্থনীতি সমিতির নেতারা এসব সংস্কারের প্রস্তাব দেন।
অর্থনীতি সমিতির প্রতিনিধিরা জানান, দেশে প্রবৃদ্ধি ও বিনিয়োগের সংকট রয়েছে। এই স্থবিরতা কাটাতে এবং রাজস্ব আয় বাড়াতে গুগল, ফেসবুক ও চ্যাটজিপিটির মতো গ্লোবাল টেক জায়ান্টগুলোর ওপর করারোপ সময়ের দাবি। তারা জানান, এসব প্ল্যাটফর্মের বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে গেলেও বাংলাদেশ যথাযথ কর পাচ্ছে না।
কর ফাঁকি রোধে ‘ন্যাশনাল ফাইন্যান্সিয়াল আইডেন্টিটি সিস্টেম’ চালুর সুপারিশ করেছে সংগঠনটি। এর আওতায় এনআইডি, জমির দলিল, ব্যাংক হিসাব এবং ইউটিলিটি বিলের ডেটাবেজ একীভূত করার প্রস্তাব দিয়েছে। সমিতির মতে, বাসা ভাড়ার সঠিক তথ্য পেতে বিদ্যুতের মিটার ভাড়াটিয়ার নামে করার নিয়ম করলে কর ফাঁকি বন্ধ হবে।
সভায় অর্থনীতি সমিতির পক্ষ থেকে আরও বলা হয়, উচ্চ আয়ের পেশাজীবী যেমন—ডাক্তার ও আইনজীবীদের আয়ের তথ্যের জন্য থার্ড পার্টি রিপোর্টিং ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া ভারত বা মালয়েশিয়ার মতো ডেটা অ্যানালাইটিক্সের মাধ্যমে করদাতাদের শ্রেণিবিভাগ এবং কর প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হবে।
বিদ্যমান জ্বালানি সংকটের প্রভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের দুরবস্থার কথা তুলে ধরে সমিতি জানায়, সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ হলেও ব্যবসায়ীদের পুরো ভাড়াই দিতে হচ্ছে। তাই বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ কর ছাড়ের বিবেচনা করা দরকার।
আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এনআইডি ও ব্যাংক হিসাব সমন্বয় করা চ্যালেঞ্জিং হলেও এটি করা গেলে ভালো প্ল্যাটফর্ম হবে। তিনি আরও জানান, এসব প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬