আরব আমিরাত থেকে সয়াবিন তেল ও তুরস্ক থেকে চিনি কিনছে সরকারআন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে সয়াবিন তেল ও তুরস্ক থেকে সয়াবিন তেল কিনছে সরকার।
বাজেটের আকার কমলেও টাকার অঙ্কে বড় পরিবর্তন হবে না: অর্থ উপদেষ্টাচলতি ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট সংশোধন করে আকার কমানো হলেও টাকার অঙ্কে খুব বেশি পরিবর্তন হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি উল্লেখ করেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বাস্তবসম্মত সমস্যা দেখা দেওয়ায় এই সংশোধনের প্রয়োজন হচ্ছে।
এইচ বি এম ইকবালের অর্থ পাচারে প্রিমিয়ার ব্যাংক ও কর্মকর্তাদের সাড়ে ৩ কোটি টাকা জরিমানাপ্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবাল ও তাঁর পরিবারের সদস্যদের ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ পাচারের ঘটনায় ব্যাংকটিকে ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টাবাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ কারাগারেএক্সিম ব্যাংকের সাড়ে আটশো কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে (৬৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
লুটপাটে নড়বড়ে পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংকক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে লুটপাটের শিকার পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নড়বড়ে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করে একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মূল্যস্ফীতি সামান্য কমলেও কমেনি জীবনযাত্রার ব্যয়দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমেনি। খাদ্যপণ্যের দাম সামান্য হ্রাস পেলেও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বাড়তে থাকায় দ্রব্যমূল্যের চাপ এখনো রয়ে গেছে।
অক্টোবরে রেমিট্যান্স কমলেও বেড়েছে আগের বছরের তুলনায়চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
গতি ফিরছে অর্থনীতিতে, আমদানিতে ঋণপত্র খোলা বেড়েছে ১০.৮২ শতাংশপ্রায় এক বছর পর দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত মিলছে। টানা স্থবিরতার পর পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলা বেড়েছে ১০ দশমিক ৮২ শতাংশ। খাদ্যপণ্যের পাশাপাশি মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানিতেও ঋণপত্র খোলা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা: ৪০ কোটি টাকার লেনদেনরাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী দেশের বৃহত্তম পর্যটন উৎসব ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৫ সফলভাবে শেষ হয়েছে।
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দামদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণ দেখিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিতচট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম চেম্বারের ভোট গ্রহণের কথা ছিল।
ডিসেম্বরে চূড়ান্ত হতে পারে সার ব্যবস্থাপনা নীতিমালা: কৃষি উপদেষ্টাআগামী ডিসেম্বরের মধ্যেই সার ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
২ লাখ টাকার নিচে নামল সোনার দাম, আজ থেকেই কার্যকরটানা তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর দেশের সোনার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মূল্যবান এই ধাতুর দাম একলাফে কমেছে প্রায় সাড়ে ১০ হাজার টাকা। এর ফলে টানা তিন দিনে সোনার ভরিতে মোট ১৫ হাজার ১৮৭ টাকা হ্রাস পেয়েছে। এতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ টাকার নিচে নেমে এসেছে
অক্টোবরের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ ডলাররেমিট্যান্স প্রবাহ বছর ভিত্তিতে ১১ দশমিক ১ শতাংশ বেড়ে অক্টোবরের প্রথম ২৬ দিনে তা ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
যে কারণে চাকরি হারালেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডিআল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণের জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে নিয়োগে গুরুতর অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহার, খেলাপি ঋণ গোপন, নিরাপত্তা সঞ্চিতি না রেখে মুনাফা দেখানোসহ একাধিক অনিয়মের অভিযোগ এনে তাঁকে অপসারণে অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকে আব
হালাল পণ্যের রপ্তানি বৃদ্ধিতে পাকিস্তান-বাংলাদেশ সমঝোতা স্মারক সইবাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে পাকিস্তানের হালাল বিষয়ক সংস্থা পাকিস্তান হালাল অথরিটির (পিএইচএ) সমঝোতা স্মারক সই হয়েছে। জাতীয় মান প্রণয়নে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ সমঝোতা স্বারক সই হয়।