স্ট্রিম সংবাদদাতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের শিকার হয়ে মারাত্মক অসুস্থ অবস্থায় এক নবীন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী হাবিব আইন ও ভূমি প্রশাসন অনুষদের প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। পবিপ্রবির বিজয়-২৪ হলের সাধারণ কক্ষে নবীনদের ডেকে পরিচয় নেওয়ার নামে মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে হাবিব অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পবিপ্রবি প্রশাসন। বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে আহ্বায়ক এবং সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলামকে সদস্যসচিব করে এ কমিটি গঠিত হয়। কমিটিতে প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, পরিচালক মো. আব্দুর রহিম এবং সহযোগী অধ্যাপক মো. ফয়সালকে সদস্য রাখা হয়েছে।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘র্যাগিংয়ের মতো অপকর্মের সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার নৈতিক অধিকার নেই। তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

.png)

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৮টি বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অর্থাৎ এসব বিদ্যালয়ে পাসের হার শূন্য শতাংশ।
১০ আগস্ট ২০২৬
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে বিপর্যয় ঘটেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও কমেছে।
১০ আগস্ট ২০২৬