স্ট্রিম সংবাদদাতা

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
পীরগঞ্জের চতড়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ঘাষিপুর উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসির ফলে এমন বিপর্যয়। দুই বিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়া ৩৩ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত কুমারপুর উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী রয়েছেন। গত বছর এ বিদ্যালয় থেকে ৫৪ জন পরীক্ষা দিয়ে ২৯ জন পাস করলেও এবার ১৮ জনের কেউ পাস করতে পারেনি। প্রধান শিক্ষক কহিনুর বেগমের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে ২০০১ সালে প্রতিষ্ঠিত ও ২০২২ সালে এমপিওভুক্ত ঘাষিপুর উচ্চ বিদ্যালয়ে চারজন এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। গত বছর ২০ জনের মধ্যে ১১ জন পাস করলেও এবার ১৫ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান জানান, শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হলেও আগামীতে ভালো ফলের চেষ্টা করা হবে।
পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম জানান, শতভাগ অকৃতকার্য হওয়া দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এদিকে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বটতলী নমিরুল দাখিল মাদ্রাসা থেকেও এবার ৫ জন পরীক্ষা দিয়ে কেউ পাস করতে পারেনি।
১৪ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী থাকা সত্ত্বেও এমন ফলাফলে তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বিধি অনুযায়ী ওই মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

.png)

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৮টি বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অর্থাৎ এসব বিদ্যালয়ে পাসের হার শূন্য শতাংশ।
১ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে বিপর্যয় ঘটেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও কমেছে।
৭ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে প্রতিবন্ধী কোটায় সিট বরাদ্দ পেলেও উঠতে পারছেন না মোহাম্মদ মুসাদ্দেক হোসেন। তাঁর বরাদ্দ সিটে অবস্থান করছেন আরেক শিক্ষার্থী। তাঁকে হল সংসদের নেতারা আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
৮ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যঙ্গাত্মক বিতর্কের মোশন পরিবর্তন করতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এই চাপ দিয়েছে বলে অভিযোগ শহীদ জিয়াউর রহমান হল সংসদের সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক বাধন বিশ্বাসের।
৯ ঘণ্টা আগে