স্ট্রিম সংবাদদাতা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বাসটি মেরামতের কাজ দেওয়া হয়। প্রাক্কলিত দরপত্র আহ্বানের পর কাজের বিপরীতে ২৭ লাখ ৯৯ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, যেখানে তুলনামূলক কম খরচে বাস সচল রাখা সম্ভব, সেখানে একটি বাসের পেছনে ২৮ লাখ টাকা ব্যয় করা রহস্যজনক।
একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমেদুল হক আলবি বলেন, ‘পরিবহন সংকটের পাশাপাশি এত টাকা ব্যয় করা নিয়ে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা জানান, নতুন বাসের দাম ৫৫ লাখ টাকার বেশি। সম্পূর্ণ বডি নতুন করে তৈরি করায় নিয়মানুযায়ী সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এ বিষয়ে পরিবহন পুলে যোগাযোগের পরামর্শ দেন।

.png)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৮টি বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অর্থাৎ এসব বিদ্যালয়ে পাসের হার শূন্য শতাংশ।
১০ আগস্ট ২০২৬
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে বিপর্যয় ঘটেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও কমেছে।
১০ আগস্ট ২০২৬