স্ট্রিম সংবাদদাতা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেছে শাখা ছাত্রদল। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নেতারাও শোডাউন করে ক্যাম্পাসে প্রবেশ করেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন।
এর আগে এক স্থানে তিনটি ছাত্র সংগঠনের কর্মসূচির ঘোষণার পর ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে সেই নির্দেশনা না মেনে ক্যাম্পাসের ভেতর অবস্থান কর্মসূচি পালন করে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দীন নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে ছাত্রদলের নেতাকর্মীদের স্থান ত্যাগের অনুরোধ জানান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। শিবিরের সন্ত্রাস ও মববাজির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।
আর জকসুর সহসভাপতি (ভিপি) ও জবি ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আজ আমাদের দুটি পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। জকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হবে। পাশাপাশি শিক্ষার্থী, জকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হবে। হামলা করে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের দমিয়ে রাখা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দীন বলেন, ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রক্টোরিয়াল টিম সকাল থেকেই কাজ করছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে।

.png)

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুতর অসুস্থ; তাঁর স্থানে যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি আবার দেখতেই পান না। এতে শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কাজে দেখা দিয়েছে অচলাবস্থা।
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য বহিষ্কার ও তাঁর বরাদ্দ সিট বাতিল করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক স ম আলী রেজার সই করা নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।
০৭ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে শিক্ষকদের গোপন যোগাযোগের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
০৬ আগস্ট ২০২৬
ফেসবুকে ‘জুলাই জঙ্গি’ লিখে পোস্ট দেওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
০৫ আগস্ট ২০২৬