স্ট্রিম প্রতিবেদক

গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বর্তমান সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীতে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
জ্বালানি সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘সরকার গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। গ্যাস সংকট ও বিদ্যুতের অতিরিক্ত বিলে মানুষ দুর্ভোগে পড়েছে। বিভিন্ন এলাকায় হাঁড়ি-পাতিল ও হারিকেন নিয়ে মানুষের প্রতিবাদেই বর্তমান সরকারের প্রতি অসন্তোষের প্রকাশ ঘটছে।’
সরকারের নীতিমালার সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘গত কয়েক মাসে সিলিন্ডার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির দাম একাধিকবার বেড়েছে। এখন আবার নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ হচ্ছে। জনগণের মৌলিক অধিকার—গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিশ্চিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি থাকবে না।’ তিনি সরকারকে গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাব্য উদ্যোগ থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানান।
নাহিদ বলেন, জনগণের ওপর নতুন করে মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে।
৭ ঘণ্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কীভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্ভব, তার স্পষ্ট ব্যাখ্যা দরকার।
১২ ঘণ্টা আগে
ব্যাগটি খুলে ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা চিঠি পান। চিঠিটিতে লেখা, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের?
১৩ ঘণ্টা আগে
দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত, আমদানিনির্ভরতা কমানো, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের সব বড় চুক্তির জাতীয় অডিটের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
১৪ ঘণ্টা আগে