স্ট্রিম ডেস্ক

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্লাব এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স আয়োজিত ‘বিয়ন্ড দ্য বিন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২২ জুলাই) আইইউবির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি স্পন্সর করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
তিন দিনব্যাপী আয়োজিত ‘বিয়ন্ড দ্য বিন’ প্রতিযোগিতা গত ২০ জুলাই শুরু হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প দেখানো হয়। প্রতিযোগিতাটি ক্রাফট, ফটোগ্রাফি ও গ্রিন ক্যাম্পাস আইডিয়া– তিন বিভাগে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৩০০টিরও বেশি প্রকল্প জমা দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ড. খন্দকার আয়াজ রব্বানী, পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের প্রধান মো. আতিফ এম. সাফি, এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্সের ক্লাব কো-অর্ডিনেটর মো. তানভীর আহমেদ হারুন এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পরিবেশ সচেতন উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সংরক্ষণে উদ্ভাবনী চিন্তা ও টেকসই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিযোগিতায় গ্রিন ক্যাম্পাস আইডিয়া বিভাগে চ্যাম্পিয়ন হন সৈয়দ আলিফ আহমেদ। প্রথম রানারআপ হন দেওয়ান নাফিসা আজাদ এবং দ্বিতীয় রানারআপ হন সাদিয়া ইসলাম মুন।
ফটোগ্রাফি বিভাগে চ্যাম্পিয়ন হন জুবায়ের শাফিন বিন মিজান এবং প্রথম রানারআপ হন মো. সাজিদুল ইসলাম। ক্রাফট বিভাগে চ্যাম্পিয়ন হন অঙ্কিত রায় এবং প্রথম রানারআপ হন ফাহিমা ভূঁইয়া নওশিন।
প্রদর্শনীতে অংশ নেওয়া নির্বাচিত শিক্ষার্থীদের সৃজনশীল অবদানের জন্য সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে একটি সেফ রাইডিং অ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত হয়। এতে তরুণদের মধ্যে নিরাপদ ও দায়িত্বশীলভাবে মোটরসাইকেল চালানোর গুরুত্ব তুলে ধরা হয়। পরে ক্লাবের পক্ষ থেকে স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্সের নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। পরে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স ও আইইউবি ড্যান্স ক্লাবের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ব্যান্ড অড সিগনেচার-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে কয়েক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে রেল কর্তৃপক্ষ।
২৩ জুলাই ২০২৬
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশা নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া অডিওতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মনির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
২২ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর বাধ্যতামূলক বিমার প্রিমিয়াম দেন। বিনিময়ে অসুস্থতায় চিকিৎসা সহায়তা পাওয়ার কথা। কিন্তু আর্থিকভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসনের চুক্তির খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
২১ জুলাই ২০২৬