স্ট্রিম প্রতিবেদক

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না। ভোগান্তি ছাড়াই যথাসময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য অর্থ পৌঁছে যাবে।
শনিবার (১৫ আগস্ট) সারা দেশে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান থেকে ৬৪ জেলার সঙ্গে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া অর্থ পরিশোধে সরকার এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে। এর মাধ্যমে ৬৪ জেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরে যাওয়া ১ লাখ ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানো শুরু হয়েছে।
এই কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষকরা সারাজীবন লাখো কোটি শিক্ষার্থীকে নীতি, নৈতিকতা ও আদর্শ শিখিয়ে মানুষ করেন। অথচ চাকরি জীবন শেষে নিজেদের হকের টাকা তুলতে তাদের ঘুস দিতে বাধ্য হওয়া কিংবা অফিসে অফিসে ঘুরে হয়রানির শিকার হওয়া চরম দুর্ভাগ্যজনক। জাতি হিসেবেও এটি আমাদের জন্য অত্যন্ত গ্লানিকর।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যে লুটপাট হয়, তা থেকে শিক্ষকদের স্বার্থ সুরক্ষায় গঠিত অবসর ও কল্যাণ তহবিলও রেহাই পায়নি জানিয়ে তিনি বলেন, জাল ইনডেক্স, দুর্বল ব্যাংকে অর্থ সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংস করে এই দুটি তহবিল প্রায় নিঃশেষ করে ফেলা হয়েছিল। ফলে ২০২২ সালের পর অবসরে যাওয়া ১ লাখের বেশি শিক্ষক-কর্মচারী তাদের জমানো টাকার অংশও পাচ্ছিলেন না।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে সরকারপ্রধান বলেন, খালেদা জিয়ার উদ্যোগেই ১৯৯১ সালে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এবং ২০০২ সালে ‘অবসর সুবিধা বোর্ড’ প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় সরকারি তহবিল থেকে প্রাথমিকভাবে ১৪ কোটি টাকা বরাদ্দ এবং পর্যায়ক্রমে ৮৯ কোটি টাকার ফান্ড গঠনের মাধ্যমে তিনি এই তহবিলের মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ ছাড়া ৬৪ জেলা থেকে অনলাইনে যুক্ত হন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা।

.png)

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৮টি বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অর্থাৎ এসব বিদ্যালয়ে পাসের হার শূন্য শতাংশ।
১০ আগস্ট ২০২৬