স্ট্রিম সংবাদদাতা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকা ও দায়িত্বে অবহেলার অভিযোগে বিভিন্ন দপ্তরের ২২ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকত আলী এ তথ্য জানিয়েছেন।
ঈদ পরবর্তী প্রথম কর্মদিবস গত রোববার (২৯ মার্চ) উপাচার্য নিজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও আবাসিক হল পরিদর্শন করেন। এ সময় কয়েক কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া গেলে, তাদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা নেওয়া হয় এবং পরে সতর্ক করা হয়।
উপাচার্য বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী, সব সরকারি কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। সকাল ৯টায় পরিদর্শনে গেলে বিভিন্ন দপ্তরে অনেককেই পাইনি। আমরা সাড়ে ৯টা পর্যন্ত দেখি। সাড়ে ৯টার ভেতরে যারা আসেননি, তাদের প্রাথমিকভাবে সতর্ক করেছি। এরপর এ রকম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

.png)

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৮টি বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অর্থাৎ এসব বিদ্যালয়ে পাসের হার শূন্য শতাংশ।
১০ আগস্ট ২০২৬