স্ট্রিম ডেস্ক

অকারণে হর্ন দেওয়াকে ‘বদভ্যাস’ আখ্যা দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সাধারণ জনগনের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (২৫ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ‘নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সবার। শুধু সরকারের ওপর দায় চাপালে হবে না। তিনি জানান, উচ্চশব্দের কারণে ঢাকার প্রায় ৬৫ শতাংশ চালক কানে কম শোনেন এবং এটি শিশুদের স্বাস্থ্যের জন্য চরম অস্বস্তিকর।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, অকারণে হর্ন বাজানো বন্ধে ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। এখন থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে হর্ন বাজানোর বিরুদ্ধেও দণ্ড আরোপ করা হবে। ট্রাফিক পুলিশের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত একদল তরুণও এ কাজে অংশ নিচ্ছে। বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত করে একটি উদাহরণ তৈরির কথা উল্লেখ করে তিনি সিভিল এভিয়েশনকেও ভলান্টিয়ার ব্যবহারের পরামর্শ দেন।
এ সময় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ বিধিমালা বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ও সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

ঢাকার ধামরাইয়ে গাজিখালী নদীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে অপরিশোধিত তরল বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। এতে নদীর পানি কালচে হয়ে গেছে। ভেসে উঠছে মরা মাছসহ জলজ প্রাণী। নদীর তীরজুড়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা।
১৯ জুলাই ২০২৬
আপাতত ৩৮ হাজারের যে সংখ্যা দেখানো হচ্ছে, এটি মূলত অস্থায়ী বাস্তুচ্যুতি। এখানকার একটি অংশ পরে স্থায়ী বাস্তুচ্যুতির শিকার হবেন। বাস্তুচ্যুতরা তাঁদের সহায়-সম্বল হারান। ফলে দারিদ্র্যসীমার নিচের মানুষেরা হন অতিদরিদ্র।
১৪ জুলাই ২০২৬
প্রায় প্রতিবর্ষায় বন্যা আসে। এ বছরও জুলাই মাসে টানা সাত দিনের বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে দেশ। দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যেই পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বন্যায় মারা গেছেন অন্তত ৫১ জন।
১৩ জুলাই ২০২৬
গত ৪০ দিনে রাজধানী ঢাকা এবং ভারতের আসামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ বন্যপ্রাণী উদ্ধার করেছে, যার অধিকাংশই বিদেশি। ধরা পড়েছেন পাচার চক্রের একাধিক সদস্য। পাচারের ধরন, আটক ব্যক্তিদের বয়ান এবং কয়েকটি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ বিশ্লেষণ করে দেখা গেছে, বৈশ্বিক বন্যপ্রাণী পাচার চক্রের একটি নি
০৭ জুলাই ২০২৬