স্ট্রিম প্রতিবেদক

পরিবেশ অধিদপ্তর সারা দেশে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন এবং পরিবেশদূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। বিভিন্ন আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালিত এসব অভিযানে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ একাধিক প্রতিষ্ঠান ও স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
চট্টগ্রাম, কুষ্টিয়া, দিনাজপুর, ঝিনাইদহ ও বরিশাল জেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে পরিচালিত পাঁচটি অভিযানে ১২টি মামলার মাধ্যমে ৩৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ১২টি অবৈধ ইটভাটার কাঁচা ইট ধ্বংস, চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ঢাকা মহানগরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত ধোঁয়া নির্গমনবিরোধী অভিযানে ১০টি মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় ও একাধিক চালককে সতর্ক করা হয়। একই স্থানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী পরিচালিত অভিযানে ৩টি মামলার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঝিনাইদহ এবং ঢাকা মহানগরের বসিলা-মোহাম্মদপুর এলাকায় নির্মাণসামগ্রী ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ধোঁয়া দূষণের অভিযোগে দুইটি মোবাইল কোর্টে ১০টি মামলায় মোট ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিআরটিএ, পরিবেশ মন্ত্রণালয় ও রাজউক যৌথভাবে রাজধানীর বিভিন্ন স্থানে দূষণবিরোধী অভিযান পরিচালনা করে।
নারায়ণগঞ্জে পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে পরিচালিত আরেকটি অভিযানে অবৈধভাবে পরিচালিত একটি ডাইং কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

.png)

ঢাকার ধামরাইয়ে গাজিখালী নদীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে অপরিশোধিত তরল বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। এতে নদীর পানি কালচে হয়ে গেছে। ভেসে উঠছে মরা মাছসহ জলজ প্রাণী। নদীর তীরজুড়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা।
১৯ জুলাই ২০২৬
আপাতত ৩৮ হাজারের যে সংখ্যা দেখানো হচ্ছে, এটি মূলত অস্থায়ী বাস্তুচ্যুতি। এখানকার একটি অংশ পরে স্থায়ী বাস্তুচ্যুতির শিকার হবেন। বাস্তুচ্যুতরা তাঁদের সহায়-সম্বল হারান। ফলে দারিদ্র্যসীমার নিচের মানুষেরা হন অতিদরিদ্র।
১৪ জুলাই ২০২৬
প্রায় প্রতিবর্ষায় বন্যা আসে। এ বছরও জুলাই মাসে টানা সাত দিনের বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে দেশ। দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যেই পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বন্যায় মারা গেছেন অন্তত ৫১ জন।
১৩ জুলাই ২০২৬
গত ৪০ দিনে রাজধানী ঢাকা এবং ভারতের আসামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ বন্যপ্রাণী উদ্ধার করেছে, যার অধিকাংশই বিদেশি। ধরা পড়েছেন পাচার চক্রের একাধিক সদস্য। পাচারের ধরন, আটক ব্যক্তিদের বয়ান এবং কয়েকটি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ বিশ্লেষণ করে দেখা গেছে, বৈশ্বিক বন্যপ্রাণী পাচার চক্রের একটি নি
০৭ জুলাই ২০২৬