স্ট্রিম প্রতিবেদক

গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশের প্রবণতা বেড়েছে। এই প্রবণতা এতটাই বেড়েছে যে মূলধারার শীর্ষস্থানীয় গণমাধ্যমেও ভুয়া খবরের ছড়াছড়ি। গতকাল শনিবার (২৮ জুন) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সেমিনারে এক গবেষণা প্রবন্ধে এই তথ্য তুলে ধরা হয়।
গবেষণাটি করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (ইবিএলআইসিটি) প্রকল্পের পরামর্শক মামুন অর রশীদ। তিনি জানান, তাঁর গবেষণার শিরোনাম,‘বাংলাদেশের গণমাধ্যমের সাম্প্রতিক অপতথ্যের গতিপ্রকৃতি’।
গবেষক মামুন অর রশীদের গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, গণমাধ্যমগুলো সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের চেয়ে ভাইরাল হওয়ার দিকেই মনোযোগ বেশি দিচ্ছে।
এ ধরনের খবর গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। ভাইরাল খবরের বাণিজ্যিক ও আর্থিক মূল্য বিবেচনায় এমনটা করা হচ্ছে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে।
মামুন অর রশীদ জানান, তিনি তাঁর গবেষণায় দেখেছেন, ভুয়া খবর প্রকাশের পর খবর প্রত্যাহারের তালিকায় প্রথম দিকে রয়েছে প্রথম আলো, দৈনিক কালবেলা, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, ডেইলি স্টার, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন, বিডিনিউজসহ বেশ কিছু গণমাধ্যম।
মামুন অর রশীদ বলেন, ‘এটি আমার নিজস্ব গবেষণাকর্ম, গত জানুয়ারি থেকে চলতি জুন মাস নাগাদ গবেষণায় এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।’
গবেষণাকর্মটি জার্নালে প্রকাশের জন্য আরও তথ্য হালনাগাদ করা হচ্ছে বলেও জানান এই গবেষক।
গবেষণায় ফ্যাক্ট-চেক সাইট থেকে নেওয়া ছয় মাসের স্ক্যাপ ডেটা, মূলধারার গণমাধ্যমের ৬৯৪টি পৃথক ডেডলিংকসহ পাঁচটি পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে।

.png)

তবে স্ট্রিমকে সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তা জানান, লোডশেডিংয়ের কারণে ওই দুই যুবক রেললাইনে ঘুমিয়েছিলেন—এমন তথ্য তাঁরা কোনো গণমাধ্যমকে দেননি।
১৩ আগস্ট ২০২৬
পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়, চাঁদার দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ভবনের কর্মকর্তাদের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে স্ট্রিমের অনুসন্ধানে এই দাবির সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গত ৫ আগস্ট তার লাইভে কথা বলার আগের মুহূর্তের দৃশ্য। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা যায়।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
১২ আগস্ট ২০২৬