স্ট্রিম প্রতিবেদক

‘সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক নিরীহ নারীকে চুল কেটে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ভোলা সদর উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক আতাউল রহমান গনির বিরুদ্ধে’—এমন ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়েছে ‘দেশ দেশান্তর’ নামে একটি ফেসবুক পেজে। গণমাধ্যমের আদলে বানানো এই ফেসবুক পেজের ভিডিওটি আরও কয়েকটি পেজ ও অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, সাদা রঙের জামা পরিহিত ওই নারীকে পেছনের কলাপসিবল গেটের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ওই নারী মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছেন আর বিলাপ করছেন। অপরপ্রান্তের কলারকে ‘মা’ সম্বোধন করে ওই নারী তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়ার অনুনয় করছেন। পাশাপাশি কয়েকজন মানুষের কথা বলার শব্দও শোনা যায়।
ভিডিওটি যাচাই করে দেখা যায়, এসব ফেসবুক ব্যবহারকারীর দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি ভোলায় সুদের টাকা দিতে না পারায় যুবদল নেতা কর্তৃক নারীর চুল কেটে নির্যাতনের নয়। এটি নারায়ণগঞ্জে মোবাইল চুরির অভিযোগে এক নারীকে আটকের ভিডিও, যা ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।

ভিডিওটির রিভার্স ইমেজ সার্চে ‘jahidul_islam_sane’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। পোস্টটির ক্যাপশনে বলা হয়, ‘এইমাত্র নারায়ণগঞ্জ চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টারের টেকনো মোবাইল শোরুম হতে মোবাইল ফোন চুরি করার সময় এক মহিলা চোরকে আটক করে জনতা। এখন এই মহিলা মোবাইল ছিনতাইকারীকে কী করা দরকার?’
এই সূত্র ধরে ‘Tecno Narayanganj’ নামের একটি ফেসবুক পেজের খোঁজ পাওয়া যায়। পরে ওই পেজে একই ভিডিও শেয়ার করে দাবি করা হয়, গত ৬ ফেব্রুয়ারি তাদের দোকানে চুরির সময় ওই নারী হাতেনাতে ধরা পড়েন এবং ভাইরাল দাবিটি ভুয়া।

এ ছাড়া, এই আইডি থেকে পাওয়া ফোন নম্বরে স্ট্রিমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইমন মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি স্ট্রিমকে জানান, ভিডিওটি গত ৬ ফেব্রুয়ারি ধারণ করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মোবাইল চুরির অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছিল। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, ভিডিওটি যে দাবিতে সামাজিকমাধ্যমে ছড়ানো হচ্ছে, সেটি ভুয়া।
সুতরাং, ভোলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় যুবদল নেতা কর্তৃক এক নারীকে চুল কেটে নির্যাতনের দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, এটি নারায়ণগঞ্জে মোবাইল চুরির অভিযোগে এক নারীকে আটকের ভিডিও।

.png)

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬