হিজাব না পরার শাস্তি হিসেবে চুল কাটার দৃশ্য নয় এটি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, হিজাব না পরার শাস্তি হিসেবে একজন ইমাম নারীদের আটকে রেখে তাঁদের চুল কেটে দিচ্ছেন।

এক্সে প্রচারিত আরও পোস্ট দেখুন এখানে, এখানে

তবে যাচাইয়ে দেখা যায়, দাবিটি সঠিক নয়। এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়ার ঘটনার ভিডিও। এর আগেও একই ভিডিওর ভিন্ন একটি দাবি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে স্ট্রিম।

অনুসন্ধানে প্রথম আলোর ২ মার্চ ২০২৬ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। ঘটনাটি রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় ঘটে।

প্রথম আলোর প্রতিবেদনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের বরাতে বলা হয়, রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার বাড়িতে সোনার চেইন চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে রাখা হয়। এ সময় সেলিম মিয়াসহ তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন মিলে তিন নারীর চুল কেটে দিয়ে তাঁদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন নারীকে নিরাপত্তা হেফাজতে নেয়।

সুতরাং, হিজাব না পরার শাস্তি হিসেবে একজন ইমাম নারীদের আটকে রেখে তাঁদের চুল কেটে দিচ্ছেন দাবিতে এক্সে প্রচারিত ভিডিওটি ভুয়া দাবিতে ছড়ানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত