
ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বগুড়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণের পর নির্যাতন করছেন মাসুদ নামের এক ব্যক্তি। ১২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, খোলা একটি জায়গায় এক নারীকে এক পুরুষ নির্যাতন করছেন।
ভিডিওটি একই দাবিতে একাধিক ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে। কোথাও ওই ব্যক্তিকে ‘বিএনপির সন্ত্রাসী মাসুদ’ বলে দাবি করা হয়। (১,২,৩)
তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটির সঙ্গে বগুড়া বা বাংলাদেশের কোনো ঘটনার সম্পর্ক নেই। এটি ভারতের একজন কনটেন্ট ক্রিয়েটরের তৈরি সাজানো ভিডিও।
ভিডিওটির মূল সূত্র খুঁজতে গিয়ে ‘vipin_chauhan28’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। অ্যাকাউন্টটি একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের। ভিডিওটি গত ১১ আগস্ট প্রকাশ করা হয়েছিল। পোস্টটির ক্যাপশনে #acting হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
একই অ্যাকাউন্টে ওই নারী ও পুরুষকে নিয়ে তৈরি আরও একাধিক সাজানো ভিডিও পাওয়া যায়, যেখানে তাদের অভিনয়ভিত্তিক কনটেন্টে অংশ নিতে দেখা যায়। ফলে ভাইরাল ভিডিওটি কোনো বাস্তব নির্যাতনের ঘটনার দৃশ্য নয়।
.png)

চলতি বছর স্যাটায়ার বা প্যারোডি পেজে প্রকাশিত একাধিক ভুয়া দাবি পরে সত্য হিসেবে প্রচারিত হয়েছে। এভাবে প্রচারের সময় মূল পোস্টের পরিচয় ও প্রেক্ষাপট না দেওয়ায় অনেক ব্যবহারকারী সেগুলোকে বাস্তব সংবাদ মনে করেছেন।
০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে একজন হিন্দু নারী শিক্ষককে ইসলামপন্থীরা মারধর করেছেন দাবি করে রাজবাড়ীর একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে।
৩১ আগস্ট ২০২৬
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, প্রকাশ্য স্থানে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। ভিডিওটিতে দুই ব্যক্তিকে হাঁটতে দেখা যায়, যাদের দুজনের হাতেই বন্দুকের মতো দেখতে বস্তু রয়েছে। এ ধরনের আরও ভিডিও দেখুন এখানে, এখানে। তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে মহড়ার কোনো
২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, নিজ উপজেলা কচুয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গাড়ি ভাঙচুর করা হয়েছে (১, ২)। ভিডিওটির ক্যাপশনে তাঁকে অবমাননাকরভাবে ‘মুরগি মিলন’ উল্লেখ করে দাবি করা হয়েছে, গাড়ি ভাঙচুরের পর তিনি ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানানোর অনুরোধ করেছেন।
২৪ আগস্ট ২০২৬