স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, দুই পুলিশ সদস্যের গায়ে বাঘের ডোরাকাটা নকশার শার্ট ও সাপের চামড়ার মতো নকশার প্যান্ট রয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে, ছবিটি সঠিক নয়।
আলোচিত ছবিটি বাংলাদেশ পুলিশের প্রস্তাবিত বা অনুমোদিত নতুন ইউনিফর্মের ছবি নয়। প্রকৃতপক্ষে, গণমাধ্যমে প্রকাশিত পুলিশের প্রস্তাবিত নতুন পোশাকের নমুনায় এমন প্রাণীর চামড়ার নকশা নেই। সেখানে গাঢ় নীল বা হালকা অলিভ রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট দেখা যায়।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
এ বিষয়ে অনুসন্ধানে ২১ এপ্রিল প্রকাশিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে পুলিশের প্রস্তাবিত নতুন ইউনিফর্মের যে ছবি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যায় শর্ট-স্লিভ শার্টের রং টিল-গ্রিন বা ডিপ নেভি ব্লু এবং প্যান্ট খাকি রঙের। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশের পোশাকের নকশা ও বিধিমালায় পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে কোথাও বাঘের ডোরাকাটা বা সাপের চামড়ার নকশার ইউনিফর্মের উল্লেখ নেই।
একই তথ্য ২১ এপ্রিল প্রকাশিত আজকের পত্রিকার প্রতিবেদনেও পাওয়া যায়। সেখানে বলা হয়, পুলিশের পোশাকে গাঢ় নীল ও হালকা অলিভ রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মহানগর পুলিশের শার্ট হবে হালকা অলিভ রঙের, অন্য ইউনিটের শার্ট হবে গাঢ় নীল এবং উভয় ক্ষেত্রেই প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে খাকি।
সুতরাং, বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম দাবিতে ছড়ানো বাঘের ডোরাকাটা ও সাপের চামড়ার নকশাযুক্ত ছবিটি আসল নয়। এটি সম্পাদিত ছবি।

.png)

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬