জুলাই গণ-অভ্যুত্থানের শিশু-কিশোর শহীদদের নিয়ে বই ‘জুলাইয়ের ফুল’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৭: ৩৫
জুলাইয়ের ফুল বইয়ের প্রচ্ছদ। সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের শতাধিক শিশু-কিশোর শহীদের জীবনালেখ্য নিয়ে বিশেষ গ্রন্থ ‘জুলাইয়ের ফুল’। বইটি রচনা করেছেন ‘টেলস অব জুলাই-জুলাইয়ের কথা’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান ইস্রাফিল আকন্দ রুদ্র। কাকাতুয়া প্রকাশনী থেকে বের হওয়া ৫৬৭ পৃষ্ঠার এই বইটির প্রচ্ছদ করেছেন মিলন সরকার। বইটির মলাট মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

বইটির ভূমিকা অংশ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই বিপ্লবে তৎকালীন সরকারের শাসনামলে পুলিশ, বিজিবি ও অন্যান্যদের গুলিতে প্রাণ হারানো দেড় শতাধিক শিশু-কিশোরের মধ্য থেকে ১১১ জন শহীদের জীবনের গল্প এই গ্রন্থে সংকলিত হয়েছে। গ্রন্থে শহীদদের জন্ম, শৈশব, কৈশোর, পড়াশোনা, স্বপ্ন এবং পরিবারের করুণ ইতিহাস তুলে ধরা হয়েছে।

লেখক তাঁর ভূমিকায় উল্লেখ করেছেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, দুর্নীতি ও দমন-পীড়নের অবসান ঘটানো এই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই শিশু শহীদদের স্মৃতি সংরক্ষণের তাগিদ থেকে বইটি রচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্য সংগ্রহের জন্য লেখক ‘টেলস অব জুলাই’ প্ল্যাটফর্মের নিজস্ব কাজের অভিজ্ঞতার পাশাপাশি ‘জুলাই শহীদ ডট কম’, প্রথম আলো, দৈনিক সমকাল, দ্য ডেইলি স্টার, মানবজমিন, বাসস, ইত্তেফাক ও আমার দেশ পত্রিকার মতো বিভিন্ন গণমাধ্যম ও আর্কাইভের সহায়তা নিয়েছেন। এ ছাড়া শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গেও সরাসরি কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে।

সম্পর্কিত