স্ট্রিম ডেস্ক

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ঘটতে যাচ্ছে এক নজিরবিহীন ঘটনা। ‘ইন্ডি’ নামের একটি কুকুর অ্যাস্ট্রা ফিল্ম অ্যাওয়ার্ডসে হরর বা থ্রিলার বিভাগে ‘বেস্ট পারফরম্যান্স’ পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছে। এই মনোনয়ন সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করেছে, কারণ ইন্ডিই প্রথম কোনো প্রাণী অভিনেতা, যাকে মানুষের জন্য নির্ধারিত মূলধারার অভিনয় ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের সঙ্গে একই অভিনয় বিভাগে কোনো প্রাণী অভিনেতার মনোনয়নের ঘটনা এটিই প্রথম।
হরর ঘরানা সিনেমা ‘গুড বয়’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ইন্ডিকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। সাধারণত বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমায় অভিনয় করা পশুপাখিদের জন্য আলাদা ক্যাটাগরি বা বিশেষ পুরস্কার বরাদ্দ থাকে, কিন্তু ইন্ডির ক্ষেত্রে বিষয়টি অবাক করার মতো। তাকে কোনো ‘প্রাণী’ ক্যাটাগরিতে নয়, বরং মূল ধারার অভিনয়ের মাপকাঠিতেই বিচার করা হচ্ছে।
নির্মাতা বেন লিওনবার্গের ‘গুড বয়’ সিনেমাটি ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত। সিনেমার নামটা শুনে প্রথমে মনে হতে পারে, এ বুঝি আর দশটা হালকা-পাতলা পোষা কুকুরের সিনেমা। কিন্তু এই ছবিটি একেবারেই তা নয়। এটি একটি হরর সিনেমা, আর এর কেন্দ্রবিন্দুতে ইন্ডি। আসলে এই গল্পের ‘নায়ক’ও সে, নিজের মালিককে বাঁচাতে অতিপ্রাকৃত অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ায়।

সিনেমার গল্প শুরু হয় খুব সাধারণভাবে। ইন্ডি আর তার মালিক শহর ছেড়ে গ্রামাঞ্চলের একটি পুরোনো পারিবারিক বাড়িতে থাকতে আসে। চারপাশে নীরবতা, অচেনা পরিবেশ, দর্শক টের পায় এই বাড়িতে কিছু একটা ঠিক নেই। কিন্তু সেই অশুভ উপস্থিতিকে প্রথম যে অনুভব করে, সে মানুষ নয়, ইন্ডি নিজেই। তার কান খাড়া হয়ে যায়, চোখে জমে ভয় আর সতর্কতা।
এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো গল্প বলা হয়েছে কুকুরের দৃষ্টিভঙ্গি থেকে। ক্যামেরা প্রায়ই ইন্ডির চোখের উচ্চতায় নেমে আসে। ফলে দর্শকও যেন তার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘর পেরোয়, অচেনা শব্দে চমকে ওঠে, আর মালিকের বিপদ টের পায় আগেভাগেই। এখানে ‘জাম্প স্কেয়ার’ কম, কিন্তু টানটান আতঙ্ক ধীরে ধীরে গা ছমছম করে ওঠে।
ইন্ডির অভিনয়ই ছবিটির প্রাণ। সমালোচক ও দর্শক—দুই পক্ষই একমত যে, এটি ‘কিউট কুকুর’ দেখানোর সিনেমা নয়। ইন্ডির চোখের ভাষা, দৌড়, থমকে যাওয়া, ভয় আর সাহস এতটাই বিশ্বাসযোগ্য যে অনেকেই মজা করে বলেছেন, এই কুকুরের অস্কার মনোনয়ন পাওয়া উচিত। বাস্তবেও ইন্ডি ইতিমধ্যে বড় মাপের পুরস্কারে মনোনয়ন পেয়ে ইতিহাস তৈরি করেছে।
এছাড়া, থ্রিলার বা হরর ঘরানার মুভিতে ‘সাইলেন্স’ বা নিস্তব্ধতা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডি অপ্রয়োজনীয় শব্দ না করে কেবল তার উপস্থিতির মাধ্যমে স্ক্রিনে সাসপেন্স ধরে রাখতে সক্ষম হয়েছে। সমালোচকরা বলছেন, ইন্ডির অভিনয় এতটাই ন্যাচারাল ছিল যে, তাকে কোনো প্রশিক্ষিত প্রাণী মনে হয়নি, মনে হয়েছে সে গল্পেরই একটি জীবন্ত চরিত্র।
সিনেমার আলো ঝলমলে জগতে গল্পের প্রয়োজনে প্রাণীদের অভিনয়ের ইতিহাস বেশ পুরোনো হলেও এমন সম্মাননা পাওয়ার ঘটনা বিরল। যেমন ১৯২৯ সালে অস্কারের প্রথম আসরে ‘রিন টিন টিন’ নামের একটি জার্মান শেফার্ড কুকুর সেরা অভিনেতা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল।
কিন্তু একাডেমি কর্তৃপক্ষ শেষ মুহূর্তে একাডেমি কর্তৃপক্ষ একজন মানুষকেই বিজয়ী ঘোষণা করে। পরবর্তী সময়ে ২০১১ সালে অস্কারজয়ী সিনেমা ‘দ্য আর্টিস্ট’-এ ‘আগি’ নামের একটি কুকুর এবং অতি সম্প্রতি ‘অ্যানাটমি অফ আ ফল’ সিনেমায় ‘মেসি’ নামের একটি বর্ডার কলি জাতের কুকুর তাদের অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে বিশেষ ‘পাম ডগ’ পুরস্কার জিতেছে।
তবে ইন্ডির মতো মানুষের জন্য নির্ধারিত মূলধারার অভিনয় ক্যাটাগরিতে সরাসরি কোনো বড় অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়ার ঘটনা এটিই প্রথম।

.png)

ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
১১ ঘণ্টা আগে
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
১১ ঘণ্টা আগে
এইতো কিছুদিন আগে কথা। অফিস থেকে বেরিয়ে বিশেষ একটি কাজে শাহবাগের উদ্দেশ্যে রিকশায় উঠেছিলাম। বিকেলের ব্যস্ত ঢাকার চিরচেনা যানজটে রিকশাটি একসময় থেমে গেল। চারপাশে শুধু হর্নের শব্দ, মানুষের কোলাহল আর অসংখ্য গাড়ির সারি। ঠিক সেই মুহূর্তেই কানে ভেসে এলো এক পরিচিত সুর ‘আলো আমার আলো ওগো, আলো ভুবনভরা’…!
১৩ ঘণ্টা আগে
প্রাক-আধুনিক যুগের আদর্শবাদী তারুণ্য থেকে শুরু করে আধুনিক যুগের টেক-স্যাভি ‘জেন জি’ প্রজন্ম—প্রতিটি যুগের তারুণ্যের রক্তস্রোত প্রমাণ করেছে যে বন্দুকের নল বা রাষ্ট্রীয় নিপীড়ন দিয়ে মানুষের মুক্তির স্পৃহাকে চিরতরে বন্দি করা যায় না। আর এই প্রতিটি রক্তঝরা লড়াইয়ে নারীর সক্রিয়, সমান্তরাল, আপসহীন ও বীরত্বপূ
১৪ ঘণ্টা আগে