স্ট্রিম ডেস্ক

৪৫তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর প্রথম পর্যায়ে মোট ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টায় মৌখিক পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষা রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের প্রতি নির্দেশনা—
১. কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে।
২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সব মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি।
৩. বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে ৩০.১১.২০২২ তারিখে প্রকাশিত ৪৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনের ১.২ অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৪. প্রাক্-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে ফরমের সব তথ্য পূরণ ও স্বাক্ষর করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ ফরমের তিন কপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।

.png)

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
সব দক্ষতা একসঙ্গে শেখার চেষ্টা করবেন না। এতে কোনো কিছুই ভালোভাবে শেখা হবে না। প্রথমে নিজের আগ্রহের একটি ক্ষেত্র বেছে নিন। তারপর প্রতিদিন অন্তত এক ঘণ্টা সময় দিন।
০১ জুলাই ২০২৬
আপনি যদি শিক্ষার্থী হন এবং কম পুঁজিতে কিছু শুরু করতে চান, তাহলে এই ১০টি আইডিয়া আপনার জন্য হতে পারে ভালো একটি শুরু।
২৬ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রথমবার নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দিচ্ছে প্রশাসন। বৃহস্পতিবার (২২ মে) জাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২২ মে ২০২৬