স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদে ওই আলোচনায় যুদ্ধ পুরোপুরি বন্ধের বিষয়ে আলোচনা হয়। খবর সিএনএনের।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রীর ভবনে ওই বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনির উপস্থিত ছিলেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৈঠকে ইরান–পাকিস্তান সম্পর্কের বিভিন্ন দিক এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইরান যুদ্ধ পুরোপুরি বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে দুপক্ষ মতবিনিময় করেছে।
বৈঠকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানানো এবং লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নে পাকিস্তানের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ওই বৈঠকের পর টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, বৈঠকে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান মুনির আশ্বাস দিয়েছেন, তার দেশ মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রাখবে।
এর আগে শুক্রবার ইসলামাবাদে পৌঁছান আরাগচি। এরপর পাকিস্তানি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন তিনি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৭ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে