স্ট্রিম ডেস্ক

ইরান শক্তিশালী ও অহংকারী হওয়ায় এখনো শান্তি চুক্তিতে সই করেনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শেষ পর্যন্ত চুক্তি করা ছাড়া আর কোনো উপায় নেই তাঁদের।
স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) এনবিসি নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ইরানি নেতারা অনেক বেশি শক্তিশালী ও অহংকারী। তারা আগে যা করার কথা ভাবেনি, পরিস্থিতির কারণে সেগুলোই করছে। তবে শেষ পর্যন্ত শান্তি চুক্তি সই করা ছাড়া তাদের সামনে বিকল্প নেই। এই ধরনের জটিল সমঝোতায় পৌঁছাতে স্বভাবতই সময় লাগে।’
যুদ্ধ দীর্ঘায়িত করার সমালোচনার জবাব দিয়ে ট্রাম্প বলেন, ‘যারা দ্রুত চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিচ্ছেন, তাদের জানা উচিত এসব কাজ করতে বছরের পর বছর সময় লাগে। ইরানি নেতারা দীর্ঘ ৪৭ বছর ধরে যুদ্ধ করছে এবং মার্কিন সেনা ও নাগরিকদের হত্যা করেছে। সেখানে আমি মাত্র তিন মাসেই অনেক দূর এগিয়েছি। ভিয়েতনাম যুদ্ধ যেখানে ১৯ বছর স্থায়ী হয়েছিল, সেখানে এই যুদ্ধের মাত্র ৩ মাস হলো।’
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের সামরিক বাহিনীকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে। তবে তাদের এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। ট্রাম্প বলেন, ‘ইরানের অধিকাংশ ড্রোন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং উৎপাদন এলাকা আমরা গুঁড়িয়ে দিয়েছি। শতাংশের হিসাবে বলব, আগের তুলনায় মাত্র ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে তাদের।’

.png)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
৯ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১১ ঘণ্টা আগে
‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।’ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
১৩ ঘণ্টা আগে