স্ট্রিম ডেস্ক

যুদ্ধের নবম দিনে এসে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের জ্বালানি স্থাপনায় হামলা করে। গত শনিবারের (৭ মার্চ) ওই হামলায় অন্তত ৩০টি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সড়কের পাশে ছিটকে পড়া তেলে আগুন লেগে তা ‘আগুনের নদীতে’ পরিণত হয়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের তেলের ডিপোতে ইসরায়েলি হামলায় ‘বিস্মিত ও ‘হতবাক’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা জানান, তেল ও জ্বালানি অবকাঠামোয় বড় আকারের হামলাকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়া হিসেবে তেল আবিবকে কড়া প্রতিক্রিয়া পাঠায় ওয়াশিংটন।
ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেল ডিপোতে হামলার ধারণা পছন্দ করেননি। তিনি তেল পুড়িয়ে শেষ নয়, বাঁচাতে চান।
তবে এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা আইডিএফ মন্তব্য করতে রাজি হয়নি।
হামলার পর থেকে ওয়াশিংটনে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, সাধারণ মানুষের ব্যবহারের সঙ্গে সম্পর্কিত স্থাপনায় হামলা করলে তা অপ্রত্যাশিত ফবয়ে আনহতে পারে। ইরানের জনগণ ক্ষমতাসীনদের প্রতি আরও ঐক্যবদ্ধ হতে পারে এবং তেলের বৈশ্বিক দর বেড়ে যেতে পারে।
জ্বালানি স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বিবৃতিতে বলেছে, তেহরান ডিপোগুলো থেকে বিভিন্ন ভোক্তা, বিশেষ করে সামরিক ইউনিটগুলোর জন্য জ্বালানি সরবরাহ করত। ইসরায়েলের বেসামরিক অবকাঠামোয় হামলা বন্ধে তেহরানকে সতর্ক করার জন্যই এটি করা হয়েছে বলে ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা মন্তব্য করেছেন।
এদিকে, ইরান সতর্ক করেছে– জ্বালানি অবকাঠামোয় হামলা চলতে থাকলে পুরো অঞ্চলেতারা পাল্টা আঘাত হানবে। ইরানের খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানান, এখন পর্যন্ত তারা আঞ্চলিক জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করেনি। তবে এই পরিস্থিতি বদলাতে পারে।
তেলের দাম ১০০ ডলার ছাড়াল
মধ্যপ্রাচ্যের সংঘাতে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। সর্বশেষ ২০২২ সালের জুনে মার্কিন ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি হয়েছিল ১০৫.৭৬ ডলার।
যদিও দাম বৃদ্ধিকে ‘গুরুত্বহীন’ মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, স্বল্পমেয়াদে তেলের দাম বৃদ্ধি পেলেও ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস হলে দ্রুত কমে যাবে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য এই মূল্য বৃদ্ধি খুবই ছোট।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে