স্ট্রিম ডেস্ক

ইরান যুদ্ধে শুরুর পর প্রথমবার প্রাইমটাইম ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর পরই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এ হামলা চালায় ইরান। এর আগে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্যান্য বিষয়ের পাশাপাশি ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে এসেছে।
তাঁর এই বক্তব্য শেষে হওয়ার পর পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরান। ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ছয় ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ সময় উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শোনা যায়।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশটির সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
অন্যদিকে, লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। পৃথক বিবৃতিতে এই গোষ্ঠী সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট এবং একটি গ্রামে ড্রোন হামলার দায় স্বীকার করে।
ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ওই এলাকাগুলোতে সাইরেন বাজানো হয়েছে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৭ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে