স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র প্রকাশ্যে যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা চালালেও গোপনে ইরানের মাটিতে অভিযানের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (২৯ মার্চ) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনায় দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে গালিবাফ বলেন, ‘শত্রুরা প্রকাশ্যে আলোচনা ও সংলাপের বার্তা পাঠাচ্ছে, অথচ গোপনে তারা একটি স্থল অভিযানের পরিকল্পনা করছে।’
মার্কিন সেনাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘আমাদের সাহসী সন্তানরা আমেরিকান সেনাদের মাটিতে পা রাখার অপেক্ষায় আছে, যাতে তাদের আগুনে পুড়িয়ে মারা যায় এবং তাদের আঞ্চলিক মিত্রদের চিরতরে শাস্তি দেওয়া যায়।’
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ এক মাস পেরিয়ে গেছে। বর্তমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় গালিবাফ এই সময়কে ‘সবচেয়ে সংকটপূর্ণ মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ এখন বড় বৈশ্বিক যুদ্ধের মধ্যে রয়েছে। আমরা নিশ্চিত, আমরা যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে পারব, ইরানে হামলা করার জন্য তাদের অনুতপ্ত করতে পারব এবং আমাদের বৈধ অধিকার দৃঢ়ভাবে রক্ষা করতে পারব।’

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে