স্ট্রিম প্রতিবেদক

ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটের আল বারাকা প্যালেসে এই বৈঠক হয়। বৈঠক শেষে আরাগচি আবার পাকিস্তানে আসবেন বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া সংঘাত নিরসনে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে।
ওমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘কূটনৈতিক সেতু’ হিসেবে ভূমিকা পালন করে আসছে। হরমুজ প্রণালির দক্ষিণ উপকূল নিয়ন্ত্রণকারী ওমান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রধান শক্তি হিসেবে কাজ করছে। ইরান যুদ্ধের শুরু থেকেই ওমান দুই পক্ষের মধ্যে সংঘাত কমিয়ে আলোচনার টেবিলে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
এদিকে ওমান সফর শেষে আব্বাস আরাগচি আবারও পাকিস্তান যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ‘মেহর’। এরপর সেখান থেকে তিনি রাশিয়ার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে