স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা পার না হতেই রোববার (২১ জুন) লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে শিশু ও বৃদ্ধসহ অন্তত সাতজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, বেকা উপত্যকার সাহমার শহরে এক শিশু ও নারীসহ চারজন এবং দক্ষিণের টায়ার শহরের রাশিদিয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অবশ্য দাবি করেছে, শনিবার মধ্যরাতের পর থেকে এসব এলাকায় তাদের কোনো সামরিক তৎপরতার নেই।
এর আগেও শনিবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ জানায়, নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে দখল করে রাখা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো নির্দেশ দেওয়া হয়নি।
আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘সৈন্যদের ওপর কোনো “বিধিনিষেধ নেই”। আমাদের বাহিনী লেবাননের ইয়েলো লাইনে অবস্থান করে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।’
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪ হাজার ৫৭ জন মানুষ নিহত ও ১২ হাজার ১২১ জন আহত হয়েছেন।
এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান সৈয়দ মেহেদি তাবাতাবাই বলেন, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তি কার্যকর সম্ভব নয়। তিনি এক্সে লেখেন, ‘লেবাননে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আগ্রাসন বজায় থাকলে পুরো শান্তি চুক্তিই বাতিল হবে।’
তথ্যসূত্র: সিএনএন

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে