স্ট্রিম ডেস্ক

ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় নতুন মোড় নিয়েছে। অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতি আবারও রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার দল তামিলাগা ভেটরি কাজগম (টিভিকে) বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের প্রস্তুতি নিচ্ছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
সূত্র জানিয়েছে, বৈঠকে বিজয় রাজ্যপালকে জানাবেন, তাঁর দল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে প্রস্তুত। একই সঙ্গে, সরকার গঠনের আবেদন আবারও প্রত্যাখ্যান হলে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রেখেছে টিভিকে।
এর আগে, গতকাল বুধবারও (৬ মে) রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিজয়। তবে তখন তার নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ থাকায় সরকার গঠনের উদ্যোগ এগোয়নি।
দলীয় সূত্রের দাবি, বুধবার দুপুরে বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করায় প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
বর্তমানে টিভিকে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে। কংগ্রেসের পাঁচটি আসনের সমর্থন ধরে নিলে দলটির আরও পাঁচটি আসনে ঘাটতি রয়েছে।
এ অবস্থায় ছোট আঞ্চলিক দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা চলছে। বিজয়ের জোটসঙ্গী হিসেবে বিদুথালাই চিরুথাইগাল কাচির (ভিসিকে) কাছে রয়েছে দুইটি আসন, আর বিজেপি ঘনিষ্ঠ পাট্টালি মক্কাল কাচির (পিএমকে) রয়েছে চারটি আসন। বাম দল সিপিআই ও সিপিআইএম মিলিয়ে রয়েছে আরও চারটি আসন। তাদের সিদ্ধান্ত আজকের মধ্যে আসতে পারে বলে জানা গেছে।
যদি ভিসিকে, বাম দল এবং কংগ্রেস একসঙ্গে টিভিকেকে সমর্থন দেয়, তবে জোটের আসন সংখ্যা দাঁড়াবে ১১৯। যা সংখ্যাগরিষ্ঠতার সীমার এক আসন বেশি। সে ক্ষেত্রে রাজ্যপাল বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন।
অন্যদিকে, টিভিকে ও এআইএডিএমকের সম্ভাব্য জোট নিয়েও আলোচনা চলছে। তবে তা এখনো অনিশ্চিত। দলটির নেতৃত্বে থাকা এডাপ্পাদি কারুপ্পা পালানিস্বামী বিজয়কে সমর্থন করবেন না বলে দলীয় সূত্রের বরাতে জানা গেছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে