স্ট্রিম ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে একটি সমাধানে পৌঁছাতে বহুল আলোচিত বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় আজ শুক্রবার (১৫ আগস্ট) বৈঠকটি যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশের অ্যাঙ্কোরেজের এলমেনডর্ফ-রিচার্ডসন যৌথ সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত হবে।
বিবিরি এক প্রতিবেদনে বলা হয়েছে, ছয় বছরের মধ্যে প্রথমবার দুই নেতা মুখোমুখি বসছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন, বৈঠক শুরুর কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারবেন কোনো চুক্তি হবে কিনা।
দুই নেতা ইউক্রেনের চূড়ান্ত শান্তি মীমাংসার বিষয়ে আলোচনা করবে না। ট্রাম্প তেমন ইঙ্গিতও দিয়েছেন। তিনি প্রস্তাব করেছেন আলোচনার মধ্যে ভূখণ্ড ভাগাভাগির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। ইস্যুটিতে অবশ্য শুরু থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মত নেই।
বৈঠক থেকে বড় কোনো ব্রেক থ্রো আশা করছে না হোয়াইট হাউস। অর্থাৎ তাদের প্রত্যাশা কম। পূর্ণমাত্রার দরকষাকষির পরিবর্তে বরং হোয়াইট হাউস বৈঠকটিকে ‘লিসেনিং এক্সারসাইজ’ হিসেবে আখ্যায়িত করছে। এর কারণ অবশ্য আছে। দুই নেতাই দোভাষী নিয়ে বৈঠকে বসবেন।
প্রসঙ্গত: গত নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেওয়া বক্তব্যে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ শেষ করবেন। আরেকটি কথা তো তিনি বারবারই বলেন, ২০২২ সালে তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন, তবে রাশিয়াকে ইউক্রেন আক্রমণই করতে দিতেন না।
গত মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ট্রাম্প বলেন, পুতিনকে নিয়ে তিনি হতাশ। তাঁর এই হতাশা ক্রমশ বাড়ছিল। পরে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির জন্য পুতিনকে ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেন। অন্যথায় আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেন। সেই সময়ও পার হয়ে গেছে। শেষে নিষেধাজ্ঞার পরিবর্তে ট্রাম্প ১৫ আগস্ট পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেন।
বৈঠকের আগে অবশ্য ট্রাম্প ফের হুমকি দিয়ে রেখেছেন—বৈঠকে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন, তবে তাঁকে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে