তথ্যসূত্র:

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অংশ না নেওয়া ব্রিটেনসহ অন্যান্য মিত্র দেশগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যারা এই সংকটে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেনি, তারা যেন ‘নিজেদের তেল নিজেরা জোগাড় করে’ নেয়।
মঙ্গলবার (৩১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যেসব দেশ ‘ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার’ এই অভিযানে যুক্ত হতে অস্বীকার করেছে, তাদের হয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনা উচিত, নয়তো নিজেরাই হরমুজ প্রণালিতে যুদ্ধ করে তেল ছিনিয়ে নেওয়া উচিত।
মিত্র দেশগুলোর প্রতি নিজের বিরক্তি প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, ‘এখন থেকে নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে। যুক্তরাষ্ট্র আর আপনাদের সাহায্য করতে আসবে না।’
যুক্তরাজ্যের নাম সরাসরি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ব্রিটেনের মতো যেসব দেশ হরমুজ প্রণালির সংকটের কারণে উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) পাচ্ছে না, তাদের প্রতি আমার দুটি পরামর্শ। প্রথমত, আমাদের কাছ থেকে তেল কিনুন, আমাদের প্রচুর মজুত আছে। দ্বিতীয়ত, সাহস সঞ্চয় করে প্রণালিতে যান এবং নিজেরাই তেল উদ্ধার করেন।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর এক মাস পার হলেও ইরান এখনো হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। বিশ্ববাজারে যাতায়াতকারী মোট তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইরানের এই অবরোধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যার প্রভাবে আন্তর্জাতিক শেয়ারবাজারে ধস নামার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে