স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অযৌক্তিক ও একপাক্ষিক বলে অভিহিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ বন্ধ ও অবরুদ্ধ সম্পদ ছাড়ের বিনিময়ে হরমুজ খুলে দিতে চাইলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন।
সোমবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, ‘মার্কিন প্রস্তাবের জবাবে ইরান কোনো বিশেষ সুবিধা চায়নি, বরং আমাদের দাবিগুলো ন্যায্য।’
তিনি আরও বলেন, ‘এই অঞ্চলে যুদ্ধ বন্ধের পাশাপাশি আমরা মার্কিন নৌঅবরোধ ও জলদস্যুতা বন্ধের দাবি জানিয়েছি। এছাড়া যুক্তরাষ্ট্রের চাপে বিভিন্ন বিদেশি ব্যাংকে অন্যায়ভাবে আটকে রাখা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবি করেছি।’
এদিকে গত রোববার পাকিস্তান মারফত পাঠানো ইরানের এই পাল্টা শান্তি প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমি ইরানের পাঠানো জবাব পড়েছি। আমার মোটেও পছন্দ হয়নি—এটি পুরোপুরি অগ্রহণযোগ্য!’
যদিও ট্রাম্প ওই প্রস্তাবের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি, তবে তাঁর অবস্থান শান্তিপ্রক্রিয়াকে জটিল করে তুলেছে।
আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের বিশেষজ্ঞ আন্দ্রেয়া ডেসির মতে, উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় আলোচনা ভেস্তে যাওয়ার পথে।
তিনি জানান, দুই পক্ষই বর্তমানে সর্বোচ্চ ছাড় আদায়ের নীতি গ্রহণ করেছে। এই অচলাবস্থার কারণে সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছে বিশ্ব অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে