স্ট্রিম ডেস্ক

ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পরিস্থিতি এখনো ‘সংকটজনক নয়’ বলে দাবি করেছেন তিনি।
রোববার ক্রেমলিন প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলা সমস্যার সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘এখন আমরা কিছুটা ঘাটতি দেখছি, তবে এটি সংকটজনক কিছু নয়।’ পুতিন জানান, বর্তমানে মস্কোর প্রধান কাজ হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা। পাশাপাশি ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
এর আগে শুক্রবার ক্রিমিয়ায় জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জরুরি অবস্থা ঘোষণা করে স্থানীয় প্রশাসন। ইউক্রেনের হামলায় জ্বালানি সরবরাহব্যবস্থা ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
রোববার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে দেওয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা বাড়ালেও দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘আমরা সমস্যাগুলো সম্পর্কে জানি এবং সেগুলোর জবাব দিচ্ছি।’
পুতিন আরও বলেন, রাশিয়ার ভূখণ্ড ও অবকাঠামোর ওপর হামলাসহ বর্তমান সব চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।
এদিকে রোববার ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ। ওই হামলায় একটি তেল শোধনাগারে আগুন লাগে বলেও জানান তিনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইউক্রেন বলছে, রাশিয়ার বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় নিয়মিত হামলার জবাব হিসেবেই তারা রুশ ভূখণ্ডের সামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সূত্র : দ্য গার্ডিয়ান

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে