স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠদানের ওপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শরিয়াহবিরোধী ও তালেবান নীতির পরিপন্থী হিসেবে ৬৮০টি বইকে ‘উদ্বেগজনক’ বলে চিহ্নিত করেছে বর্তমান আফগান সরকার। এর মধ্যে ১৪০টি বই নারীদের লেখা। আর এসব বইয়ের মধ্যে ‘সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি’ নামে বইও রয়েছে। নিষিদ্ধ ওই তালিকায় ইরানি লেখকদের লেখা বা ইরানে প্রকাশিত ৩১০টি বইও অন্তর্ভুক্ত আছে।
এছাড়া, তালেবান সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে, তারা ১৮টি বিষয় পড়াতে পারবে না। তালেবান সরকারের এক কর্মকর্তা দাবি করেছেন, ‘এসব বিষয় “শরিয়তের নীতি ও সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।”’
এদিকে, তালেবান সরকারের এই ১৮ বিষয়ের মধ্যে ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট’, ‘দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন’ এবং ‘উইমেন’স সোসিওলজি’ মতো বিষয়ও রয়েছে।
চার বছর আগে ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান নানা বিধিনিষেধ আরোপ করে আসছে। সেই ধারাবাহিকতার অংশই সর্বশেষ এ নিষেধাজ্ঞা। এর আগে, চলতি সপ্তাহেই তালেবান সর্বোচ্চ নেতার নির্দেশে দেশটির অন্তত ১০টি প্রদেশে ‘ফাইবার-অপটিক ইন্টারনেট সেবা’ বন্ধ করা হয়েছে। সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, নৈতিকতাবিরোধী কার্যক্রম রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে