স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইরানের মিত্র লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই জবাবে হরমুজ প্রণালিতে আবার কড়াকড়ি আরোপ করেছে ইরান।
এরই জেরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামামাদে আগামীকাল শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের পূর্ব নির্ধিারিত বৈঠক ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসলামামাদ বৈঠকের ২৪ ঘণ্টা আগে ওয়াশিংটন অভিযোগ করেছে– ইরান হরমুজ প্রণালি-সংক্রান্ত শর্ত ভঙ্গ করেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধ শিথিল না করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে।
ইরানের দাবি, পরিস্থিতি এই পর্যায়ে আসার জন্য দায়ী ইসরায়েল। যুদ্ধবিরতির শর্ত ভেঙে তারা লেবাননে হামলা অব্যাহত রেখেছে। ফলে তেহরান এমন অবস্থান নিতে বাধ্য হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাঁর মালিকানাধীন ট্রুথ সোশ্যালে রিখেছেন, ইরান হরমুজ প্রণালি ‘খুবই বাজেভাবে’ পরিচালনা করছে, যা চুক্তির পরিপন্থী। তিনি আরও লেখেন, হরমুজে জাহাজ চলাচল আবার শুরু হবে। যদিও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প।
রয়টার্সে তথ্যে, যুদ্ধবিরতি কার্যকরের প্রথম ২৪ ঘণ্টায় মাত্র ছয়টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা যুদ্ধের আগে দিনে গড়ে ১৪০টি চলাচল করত।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালি এবং লেবানন ইস্যুতে নতুন উত্তেজনা বৈশ্বিক কূটনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে।
লেবাননে নতুন করে হামলা
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, শুক্রবার (১০ এপ্রিল) লেবানন থেকে উত্তর ইসরায়েলে ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়েছে। জবাবে তাদের ১০টি রকেট উৎক্ষেপণকারী স্থাপনা ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহর দাবি, তারা হাইফায় ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত হয়নি। তবে ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য ইরানের শর্তে লেবাননসহ পুরো অঞ্চল যুক্ত।
ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, লেবানন ও ইরানের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
আলোচনার প্রস্তুতি ও কূটনৈতিক তৎপরতা
পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে তিনি কর্মকর্তাদের লেবাননের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন, যাতে শর্ত হিসেবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার বিষয় রেখেছেন।
লেবাননের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল থেকে একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য তাদের ওপর চাপ রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জানানো হয়েছে, ওয়াশিংটনে লেবানন ইস্যুতে আগামী সপ্তাহে বৈঠক হতে পারে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে