তথ্যসূত্র:

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনার জন্য আবার যোগাযোগ করেছে এবং চুক্তি করতে মরিয়া।
সোমবার (১৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আজ সকালে অন্য পক্ষ (ইরান) থেকে ফোন এসেছিল এবং তারা চুক্তি করতে খুবই মরিয়া।’
পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইরানের বন্দর ও উপকূলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নৌ-অবরোধ কার্যকর করেছে।
ট্রাম্প আরও বলেন, ‘আলোচনার মূল বাধা পারমাণবিক ইস্যু। আমরা অনেক বিষয়ে একমত হয়েছিলাম, কিন্তু ইরান পারমাণবিক অস্ত্র ছাড়তে রাজি নয়। আমি নিশ্চিত তারা শেষ পর্যন্ত রাজি হবে; যদি না হয়, তবে কোনো চুক্তি হবে না। ইরান হয় আমাদের স্বেচ্ছায় ইউরেনিয়াম “ডাস্ট” দেবে, নয়তো কেড়ে নেব।’
ট্রাম্প জানিয়েছেন, ইরানে নৌ-অবরোধে সহায়তা করতে বেশ কয়েকটি দেশ প্রস্তাব দিয়েছে। দেশগুলোর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমাদের অন্য দেশের প্রয়োজন নেই।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, ‘ইরানের কোনো জাহাজ যদি অবরোধ অঞ্চলের কাছাকাছি আসে, তবে সেগুলোকে অবিলম্বে ধ্বংস করা হবে।’
ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সোমবার থেকে ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও প্রস্থানের ওপর কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে। তবে যেসব জাহাজ ইরান ছাড়া অন্যান্য গন্তব্যে যাতায়াত করছে, তাদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে না। ইরানি বন্দরে আটকে থাকা নিরপেক্ষ জাহাজগুলোকে নিরাপদে বেরিয়ে আসার জন্য ‘সীমিত গ্রেস পিরিয়ড’ দেওয়া হয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এই অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের ১৫টির বেশি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন রয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে