স্ট্রিম ডেস্ক

তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বড় ধরনের হামলা করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ইরানের ব্যস্ততম বিমানবন্দর মেহরাবাদে বেশ কিছু উড়োজাহাজ জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। খবর বিবিসি
শুক্রবারের স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে একাধিক উড়োজাহাজের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও খবর দিচ্ছে যে, বিমানবন্দরের কিছু অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক পরিসরে হামলার’ ঘোষণা দেওয়ার পর এই ঘটনাটি ঘটল।
এর আগে গত ৪ মার্চও ইসরায়েল এই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। সে সময় তাদের দাবি ছিল, তারা ইসরায়েলি বিমানবাহিনীর জন্য হুমকিস্বরূপ প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা এবং বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটি ধ্বংস করে দিয়েছে।
শুক্রবার রাতের এই হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, এবারের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও তীব্র ছিল।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৭ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে