স্ট্রিম ডেস্ক

ভারতের পর আফগানিস্তানও এবার পাকিস্তানের নদীর পানি প্রবাহ ‘নিয়ন্ত্রণ’ করতে যাচ্ছে। রাশিয়ান সংবাদ সংস্থা আরটির প্রতিবেদন অনুযায়ী, তালেবান সরকার কুনার নদীর উপর দ্রুত একটি বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে। ডুরান্ড লাইনে দুই প্রতিবেশী দেশের বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই আফগানিস্তান এই পদক্ষেপ নিল।
আরটির প্রতিবেদন অনুসারে, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে কুনার নদীতে নির্মিতব্য বাঁধ পাকিস্তানে পানির সরবরাহ সীমিত রাখতেই করা হচ্ছে।
১১ অক্টোবর কাবুল ও পাকতিকায় ‘জঙ্গি’ সংগঠন টিটিপিকে লক্ষ্য করে পাকিস্তানের হামলার পর দুই প্রতিবেশির মধ্যে সীমান্তে একাধিক স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ট্যাংক, ভারী অস্ত্র ও আইইডি ব্যবহৃত হয় এবং এই সংঘাতে উভয় পক্ষেরই প্রাণহানি ঘটে।
নতুন এই বাঁধ পাকিস্তানের পানিসংক্রান্ত প্রথম সংকট নয়। কয়েক মাস আগে ভারতের পাহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর, ভারত সিন্ধু পানি চুক্তির কিছু অংশ স্থগিত করে দেয়। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি- সিন্ধু নদী ও এর ছয় উপনদীর পানি ভাগাভাগি নিয়ন্ত্রণ করে। ভারত ও পাকিস্তানের পানিসম্পদ বণ্টনে এ চুক্তি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে