তথ্যসূত্র:

পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদল ইরানের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিনিধিদলের প্রধান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে, তারা আমাদের বিশ্বাস অর্জন করতে চায় কি না।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আলোচনার শুরুতে ইরান ‘সদিচ্ছা ও আন্তরিকতা’ প্রদর্শন করলেও অতীতের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর তাঁদের কোনো আস্থা ছিল না। তিনি জানান, ইরানের প্রতিনিধিদল আলোচনার টেবিলে বেশ কিছু প্রস্তাব করেছিল, কিন্তু এই দফার আলোচনায় মার্কিনিরা ইরানিদের বিশ্বাস অর্জনে ব্যর্থ হয়েছেন।
গালিবাফ আরও বলেন, আলোচনার পরিস্থিতিকে সহজ করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ। তবে কূটনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি সামরিক প্রস্তুতির বিষয়েও অনড় অবস্থান ব্যক্ত করেছেন তিনি।
গালিবাফ বলেন, গত ৪০ দিনের অর্জনকে আরও সংহত করার চেষ্টা বন্ধ করবে না ইরান।
এর আগে গত শনিবার ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার আগে ইরানি সাংবাদিকদের সামনে গালিবাফ বলেন, ‘আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখি না।’

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১১ ঘণ্টা আগে