স্ট্রিম সংবাদদাতা

গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়। এছাড়া একটি বিক্ষোভ মিছিল থেকে এমপির বাড়িতেও ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রাত ৮টার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় তাঁর দলের শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশে নেতাকর্মীদের ওপর জামায়াত ও শিবিরের লোকজন রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে। এতে তাঁর দলের জেলা সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন, ‘বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’
তবে আমির হামজা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়েছে। এ বিষয়ে আজই তিনি থানায় মামলা করবেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানা যায়, গণঅধিকার পরিষদকে নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ-সমাবেশ করছিল পরিষদের নেতাকর্মীরা। এ সময় আমির হামজাকে বহন করা গাড়ি ছয় রাস্তার মোড়ে পৌঁছালে তাতে অতর্কিত হামলা করে বিক্ষুব্ধরা। এই সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতে ইসলামীর ৭ জন ও গণঅধিকার পরিষদের ৩ জন আহত হয় বলে জানা গেছে।
আমির হামজা জানান, গাড়িতে হামলায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাঁর গাড়ির কাচ ভেঙে গেছে। এ সময় গাড়ির সামনের আসনে বসা এমপির চাচার পা কেটে গেছেন।
গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, আমির হামজা সম্প্রতি গণঅধিকার পরিষদকে নিয়ে বলেছেন— এই দল দুজনের, তাছাড়া তাদের আর কোনো লোকজন নেই। তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে আরও অনেক কথা বলেছেন। এর প্রতিবাদে আজ ছয় রাস্তার মোড়ে শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। সেখানে জামায়াতের নেতাকর্মীরা ‘নারায়েত তাকবির’ বলে হামলা চালিয়ে। তাদের ঠেকাতে গিয়ে দুই দলের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
এমপি আমির হামজা বলেন, আমি আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই দিকে প্রোগ্রামে ছিলাম। এ সময় খবর পাই বাবা-মা তুলে আমাকে গালাগালি করা হচ্ছে। সদর থানার ওসিকে বিষয়টি ফোনে জানাই। ঘটনার সময় তার (ওসির) গাড়ি আগে ও আমার গাড়ি পিছনে ছিল। এ সময় অতর্কিতভাবে আমার গাড়িতে লাঠি, হকিস্টিক দিয়ে হামলা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ওই ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করেন তিনি।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৩ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে