স্ট্রিম ডেস্ক

ইরানে ‘উদ্ভূত পরিস্থিতি’র কথা উল্লেখ করে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। তেহরানস্থ ভারতীয় দূতাবাস এই আহ্বান জানায়।
আজ বুধবার (১৪ জানুয়ারি) ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দূতাবাসের অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া যেসব এলাকায় বিক্ষোভ হচ্ছে সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে ইরানে হস্তক্ষেপ চালানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি স্পষ্ট করে উল্লেখ করেননি কি ধরনের হস্তক্ষেপ করা হবে। আবার ইরান বলছে যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক হামলায় চালায় তবে নিজেদের সার্বভৌমত্ব ও নাগরিকদের রক্ষায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনাও স্থগিত হয়ে গেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল উদেদ থেকে কিছু সেনাকে সরিয়েও নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা হামলা হিসেবে ইরান যখন এ ঘাঁটিতে হামলা চালায়, তার আগে ঘাঁটিটি থেকে সেনাদের সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে