স্ট্রিম প্রতিবেদক

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, রোববার ইসরায়েলি বাহিনীর ওপর ৫টি হামলা চালিয়েছে তারা। দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে তাদের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জাওতার আল-শরকিয়া শহরে একটি মসজিদ ধ্বংস করেছে। লিটানি নদীর তীরবর্তী এলাকাগুলোতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, লেবাননে ইসরায়েলের এই অভিযান মূলত গাজার কৌশলেরই প্রতিফলন। ইসরায়েল পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্বাস্থ্যকেন্দ্রে বোমাবর্ষণ করছে।
গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই আগ্রাসনে লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৭ হাজার ৭০০-র বেশি মানুষ। এছাড়া ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বর্তমানে বাস্তুচ্যুত জীবনযাপন করছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে