স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, প্রতিটি জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান শুধু মানুষ মেরে বা ধ্বংসযজ্ঞ চালিয়ে করা যায় না। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার ‘নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন ভ্যান্স। ইরান যুদ্ধ চালিয়ে যেতে ওয়াশিংটনকে ক্রমাগত চাপ দিয়ে আসা ইসরায়েলি কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে তিনি মন্তব্যটি করেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে সই করা সমঝোতা স্মারকের পক্ষে সাফাইও দেন তিনি।
চুক্তির কড়া সমালোচনা করা ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ, ইতামার বেন-গভির মতো নেতাদের উদ্দেশে ভ্যান্স বলেন, ‘তাদের প্রতি আমার জবাব হবে, আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাবটা কী? আপনারা ৯ মিলিয়ন মানুষের একটি দেশ। আপনারা প্রতিটি জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান শুধু মানুষ মেরে বা ধ্বংসযজ্ঞ চালিয়ে করতে পারবেন না।’
ইসরায়েলকে আলোচনা প্রক্রিয়ার চালিয়ে যাওয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও কৃতিত্ব দিন, যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলি সরকারের জন্য একটি অসাধারণ মিত্র হিসেবে কাজ করে আসছে।’
ভ্যান্সের এই বক্তব্য ইসরায়েলের প্রতি ট্রাম্প প্রশাসনের ব্যতিক্রমী কঠোর দৃষ্টিভঙ্গির সবশেষ উদাহরণ। ইরানের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী চুক্তিকে বাধাগ্রস্ত করার হুমকি তৈরি করা দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে এমন অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে একাধিকবার সমালোচনা করেছেন ট্রাম্প। লেবাননে ইরানসমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে সংযত থাকার আহ্বানও জানিয়েছেন।
ফ্রান্সে জি-৭ সম্মেলনে সাম্প্রতিক যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন, ‘অসংখ্য মানুষ মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘যখন আপনি একজনকে খুঁজছেন, তখন প্রতিবার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন গুঁড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ওই অ্যাপার্টমেন্টগুলোতে প্রচুর মানুষ থাকে এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নয়।’

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে