স্ট্রিম ডেস্ক

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। দেশটি বলছে, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি কার্যকর হলে ভারত থেকে চীনের যেকোনো স্থানে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, বুধবার (২০ আগস্ট) ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে অগ্নি-৫ নামের ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ হয়।
দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলছে, এই উৎক্ষেপণ প্রক্রিয়ায় ক্ষেপণাস্ত্রটির সব ধরনের কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড প্রমাণ হয়েছে।
ভারত ও চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ। দুটি দেশই পুরো দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য ধরে রাখতে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। আর ২০২০ সালে সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর দেশ দুটির সম্পর্কের গুরুতর অবনতি হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত নিরাপত্তা জোট কোয়াডের সদস্য ভারত। চীন এর ঘোরবিরোধী।
চীন ছাড়া প্রতিবেশী পাকিস্তানের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো না। সম্প্রতি দেশ দুটি সংঘাতেও জড়িয়েছিল। পরে অবশ্য তাদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে।
ঠিক এমন সময়ে নিজেদের তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দিলো ভারত। দেশীয়ভাবে তৈরি বেশকিছু ছোট ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে অগ্নি-৫ একটি। এই ক্ষেপণাস্ত্র চীনের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করবে বলে মনে করছে ভারত।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে