স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কি কারাগারে খুন হয়েছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ভারতের বিভিন্ন মিডিয়ায় আবারও এই গুজব ছড়িয়ে পড়ছে।
বিশ্বকাপজয়ী ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় দুই বছরের বেশি সময় কারাগারে আছেন।
পাকিস্তানের কোনো মিডিয়া বুধবার রাত পর্যন্ত ইমরান খানের মৃত্যুর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেনি। নিরপেক্ষ সূত্র থেকেও এ ধরনের খবরের সত্যতা যাচাই করা যায়নি।
ফার্স্টপোস্ট খবর দিয়েছে, মূলত ইমরান খানের বোনদের কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না–এমন বিষয় সামনে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে নিয়ে এই ধরনের গুজব এই প্রথম নয়।
আজ বুধবার ‘আফগানিস্তান টাইমস’ নামে এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে, ৭২ বছর বয়সী ইমরান খান ‘রহস্যজনক হত্যাকাণ্ডের’ শিকার হয়েছেন। তাঁর লাশ কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এরপরই ইমরান খানের ‘মৃত্যু’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। পরে একই হ্যান্ডেলের ফলোআপ পোস্টে বলা হয়, ইমরান খানের হাজার হাজার সমর্থক ও পিটিআই সদস্য তাঁর প্রকৃত অবস্থা জানতে আদিয়ালা কারাগারে ভিড় করেন।
ইমরানের মৃত্যু-সম্পর্কিত পোস্ট সামাজিকমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। এক্স হ্যান্ডেলের ট্রেন্ডে শীর্ষে উঠে এসেছে।

.png)

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ করেছে তাঁর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পিটিআইয়ের সিন্ধ শাখার সাধারণ সম্পাদক ডা. মাসরুরসহ বেশ কয়েক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি বড় তেল কোম্পানি সবশেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) সম্মিলিতভাবে প্রায় ৯ হাজার ৩০০ কোটি ডলার মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৫ হাজার ডলারের কাছাকাছি।
৫ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ফেসবুক থেকে তুলে নেওয়ার ঘটনায় মার্ক জাকারবার্গকে তিন দিনের ভেতর ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিল দেশটির সংসদীয় কমিটি। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের হুঁশিয়ারি দেওয়া হয়। খবর এনডিটিভির।
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে দূরপাল্লার হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর মজুত প্রায় শেষ। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও প্রিসিশন স্ট্রাইক মিসাইলের (পিআরএসএম) পুরো মজুত ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী।
৭ ঘণ্টা আগে