স্ট্রিম ডেস্ক

ইরানের বাজারি হিসেবে পরিচিতি দোকানদাররা সাধারণত আয়াতুল্লাহ আলি খামেনির শাসন ব্যবস্থার সমর্থক ছিল। কিন্তু এবারই এর ব্যতিক্রম ঘটল। এই প্রথমবার এই বাজারিরা তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নেমে এসেছেন।
বলতে গেলে এবার আন্দোলন শুরুই করেছেন তাঁরা। ইরানি রিয়ালের মান পতন ঘটে ইতিহাসের সর্বনিম্নে চলে আসে। পাশাপাশি গভীর অর্থনৈতিক সংকটতো এমনিতেই ছিল। সব মিলিয়ে যখন ব্যবসায়ীরা আর কুলিয়ে উঠতে পারছিলেন না, তখনই তেহরানের গ্রান্ড বাজারের এ বাজারিরা দোকানপাট বন্ধ করে দিয়ে রাস্তায় নামেন। তারপর তাঁদের সঙ্গে যোগ দেন নানা শ্রেণি পেশার ইরানিরা। সেই আন্দোলন এখন ইরানের শতাধিক শহরে ছড়িয়ে পড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইরানের ব্যবসায়ীদের ইরানের রাজনৈতিক ইতিহাসে বেশ বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয়। আর এ ব্যবসায়ীরা সাধারণত বর্তমান শাসকদের প্রতি অনুগতই ছিল। কিন্তু এরা ক্ষুব্ধ হলো কেন?
শুরুটা হয় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের একটি সিদ্ধান্তের কারণে। সরকারের এক কর্মসূচির আওতায় এসব ব্যবসায়ীদের মধ্যে অনেক আমদানিকারক ছিলেন; যাঁরা অন্যান্য বাজারের চেয়ে কম মূল্যে ব্যাংক থেকে মার্কিন ডলার পেতেন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সেই কর্মসূচি বন্ধ করে দেয়। এর জেরে অনেক দোকানি জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। আবার অনেক দোকানি দোকান বন্ধ করে বিক্ষোভের উদ্যোগ নেন।
বাজারি হিসেবে পরিচিত এই ব্যবসায়ী গোষ্ঠী প্রথাগতভাবে ইসলামিক রিপাবলিকের সমর্থক ছিল। ইরানের এই বাজারি এবং ধর্মীয় নেতাদের মধ্যে এক ধরনের স্থায়ী জোটও আছে। আর ইরানের ইতিহাসে ধর্মীয় নেতাদের সঙ্গে এ বাজারি দোকানদারদের জোটই দেশটির শাসক কে হবেন তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থাৎ এই জোটই ছিল ‘কিং মেকার’।
এই বাজারিদের সমর্থনেই মোল্লাদের নেতৃত্ব ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবকে সফল করেছিল। এই বাজারিরাই তৎকালীন বিদ্রোহীদের আর্থিক সমর্থন দিয়েছিল যা শাহ বা রাজার পতন ঘটিয়েছিল।
সেই রাজতন্ত্রের পতনের পর থেকেই এই বাজারিরা প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আরও প্রতীকী হয়ে উঠে। কিন্তু সাম্প্রতিক ইরানি মুদ্রার ওঠানামায় তাঁদের ব্যবসায় গুরুতর প্রভাব ফেলে। ফলশ্রুতিতে তাঁরা রাস্তায় নামতে বাধ্য হন। যা এখন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে।

ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে টেকসই কাঠামোর লক্ষ্যে তিনি এই কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
৮ ঘণ্টা আগে
বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দেশটির কাটি গ্যারিসন শহরে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় তাঁর মৃত্যু হয়।
১১ ঘণ্টা আগে
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটের আল বারাকা প্যালেসে এই বৈঠক হয়। বৈঠক শেষে আরাগচি আবার পাকিস্তানে আসবেন বলে জানা গেছে।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকার টরেন্স শহরের বাসিন্দা বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে