স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে উৎসবমুখর পরিবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বর্তমান ও আগামী প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী এক নতুন ধারার রাজনীতির আহ্বান জানান।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্ম এমন এক রাজনীতি চায় যা সাধারণ মানুষকে দেশের নীতিনির্ধারণে উৎসাহিত করবে। তিনি বলেন, ‘আমরা আর সনাতন রাজনীতিতে বিশ্বাস করি না। শুধু ইতিহাসের ৫২, ৪৭ বা ৭১-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। অতীতের স্মৃতিচারণা করতে করতে যেন আমরা বর্তমান ও ভবিষ্যতের কথা ভুলে না যাই।’ তিনি এনসিপির এই পথচলাকে ভবিষ্যৎ নির্মাণের একটি রাজনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেন।
২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদের রক্ত ও ত্যাগের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে যেন দলগুলো শুধু রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত না হয়। এনসিপিকে সত্যিকারের অর্থে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।’
রাজনীতিকে একটি গতিশীল প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বা গঠনতন্ত্র কখনোই স্ট্যাটিক হওয়া উচিত নয়। যুগের চাহিদা ও তারুণ্যের প্রত্যাশা অনুযায়ী সময়ে সময়ে ইশতেহার ও কর্মসূচি পরিবর্তন ও সমন্বয় করতে হবে।
তিনি তরুণ নেতাদের উদ্দেশে বলেন, ‘রাজনীতিতে যারা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারা কখনো এগিয়ে যেতে পারে না। সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পারলেই রাজনীতিতে টিকে থাকা সম্ভব।’
সালাহউদ্দিন আহমদ দেশের সংসদীয় ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, জাতীয় সংসদকে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। তিনি বলেন, ‘আগে জাতীয় সংসদ ছিল কেবল একটি বিন্দু, ক্ষমতার মূল কেন্দ্র ছিল অন্য জায়গায়—গণভবনে। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি। এখন জাতীয় সমস্ত ইস্যুতে সংসদে তর্ক হবে, বিতর্ক হবে, ভিন্নমত থাকবে; কিন্তু জাতীয় স্বার্থে আমাদের সবাইকে এক থাকতে হবে।’
জাতীয় স্বার্থকে সবার উপরে রেখে সংসদকে প্রাণবন্ত করার মাধ্যমে শহীদের স্বপ্ন পূরণের অঙ্গীকার ব্যক্ত করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে