স্ট্রিম ডেস্ক

শ্রীলঙ্কায় নিজ কার্যালয়ে এক বিরোধীদলীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটিতে বাড়তে থাকা ধারাবাহিক গুপ্তহত্যার মধ্যে এটিই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে চালানো হামলা।
পুলিশ জানিয়েছে, বুধবার (২২ অক্টোবর) উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান ৩৮ বছর বয়সী লাসান্তা বিক্রমাসেকারা তাঁর কার্যালয়ে জনগণের সঙ্গে সাক্ষাৎ করছিলেন। এই সময় এক বন্দুকধারী কার্যালয়ের ভেতরে ঢুকে রিভলবার দিয়ে একাধিকবার গুলি চালায়। হামলায় অন্য কেউ আহত হননি এবং বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘হামলাকারীর সন্ধানে তদন্ত চলছে। তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।’
বিক্রমাসেকারা দেশটির বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া (এসজেবি)-এর সদস্য ছিলেন।
ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে তাঁর দলের সঙ্গে ক্ষমতাসীন দলের তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল।
এ বছর শ্রীলঙ্কায় সহিংস অপরাধ, বিশেষ করে মাদক চক্র এবং সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলোর তৎপরতা ব্যাপক হারে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর ১০০টিরও বেশি গোলাগুলির ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
প্রসঙ্গত, গত বছর প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড।
তথ্যসূত্র: এনডিটিভি

যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এ তথ্য জানায়। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ)।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন ক্ষেপণাস্ত্রের (হিমার্স) মহড়া চালিয়েছে তাইওয়ান। কৌশলগত জলসীমায় চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় দেশটির দিকে প্রথমবার বুধবার (১০ জুন) এই মহড়া চালানো হয়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে দেশটির সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
১ দিন আগে