স্ট্রিম ডেস্ক
ভারত-পাকিস্তানের টানা চার দিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্তে উত্তেজনা কাটেনি। এ পরিস্থিতিতে নরেন্দ্র মোদি নিজ বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন।
সীমান্ত পরিস্থিতি, যুদ্ধবিরতির অগ্রগতি ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আলোচনায় অংশ নেন তিন বাহিনীর প্রধানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।
ভারত ও পাকিস্তানের মধ্যে টানা ৪ দিন ধরে চলা সংঘর্ষের পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১২ মে) নিজের বাসায় একটি বড় নিরাপত্তা বৈঠক করেছেন।
ওই বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, তিন বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার বড় কর্মকর্তারা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত ছিলেন।
বৈঠকে সীমান্তে চলা গোলাগুলি, যুদ্ধবিরতির বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কীভাবে নিরাপত্তা বাড়ানো যায়, এসব বিষয়ে আলোচনা হয়। এই খবর জানা গেছে দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে সামরিক সংঘাতের পর গত শনিবার দুই দেশ যুদ্ধ বন্ধে রাজি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তি করতে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী, জানিয়েছেন, পাকিস্তান নয়, বরং ভারতই যুদ্ধ থামাতে প্রথম অনুরোধ করেছিল।
তিনি বলেন, ভারতের হামলার জবাবে পাকিস্তান ২৬টি জায়গায় হামলা চালায়—যার মধ্যে বিমানঘাঁটি, অস্ত্রভাণ্ডার, রাডার কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনা ছিল। ভারতের সেনাবাহিনীর কিছু বড় ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও নষ্ট করা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনীর এই মুখপাত্র ।
সোমবার (১২ মে) শেষ খবর পাওয়া পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের সীমান্ত অঞ্চলে।
এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় সাময়িক বন্ধ রাখা ৩২টি বিমানবন্দরের কার্যক্রম আবারও চালু করেছে ভারত। ভারতের বিমান সংস্থাগুলো ধীরে ধীরে চালু করছে ফ্লাইট।
এদিকে দুই দেশের সেনা কর্মকর্তারা শীঘ্রই আলোচনায় বসবেন বলে জানা গেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে।
সব মিলিয়ে, এখন গুলি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে